বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৪২ এএম   (ভিজিট : ২১৮)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।

রবিবার (০৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ৭,২৬৪ কেজি জিরা, ৭,২০০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ২,২৬০ পিস সানগ্লাস, ২৮,৯৪৪ প্যাকেট বিস্কুট, ৩,৪৫০ পিস ক্লপ জি ক্রিম, ১,৭০১ পিস জেল, ৪৯৫ কেজি শিং মাছ, ১টি মহিষ, ৬,৭৭২ পিস চকলেট, ২৮৫ কেজি সুপারি, ৩৪৫ কেজি ফুচকা, ১৫৩ পিস ট্রাউজার, ৫৮৫ পিস টুথপেস্ট, ১০০ কেজি চিনি, ২০ ঘনফুট পাথর, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল, ১টি ট্রলি এবং ৪১ বোতল ভারতীয় মদ।

জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft