রবিবার ৩ মে ২০২৬
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ২)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সিকদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) ওরফে চনা বাদশা নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে হ্নীলা বাজারে চানা-মুড়ির দোকানের মালিক হিসেবে পরিচিত ছিলেন।

রবিবার (৩ মে) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সিকদার পাড়া এলাকায় নিজ গোয়ালঘরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা একই এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে তিনি নিজের গোয়ালঘরে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মক আহত হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে নিজ গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  এই আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft