সোমবার ৪ মে ২০২৬
সাংবাদিক বাশারসহ ৯ জনকে সম্মাননা, কুমিল্লায় নিরাপদ সাংবাদিকতার দাবি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৭)
কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক বাশারসহ ৯ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে বক্তারা সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

রবিবার (৩ মে) কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা। অনুষ্ঠানে অনুসন্ধানী, অপরাধ, পরিবেশ, শিল্প ও সমস্যা-সম্ভাবনা বিষয়ক সংবাদ প্রকাশে অবদানের জন্য সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সত্য প্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকরা নানা চাপ, হুমকি, মামলা ও হয়রানির মধ্যে দায়িত্ব পালন করছেন।

বক্তারা আরও বলেন, শুধু দিবস পালন বা সভা-সেমিনারে বক্তব্য দিলেই হবে না; সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের অধিকার এবং তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা বাস্তবায়ন করতে হবে। একটি মুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজী এনামুল হক ফারুক, নীতিশ সাহা, নজরুল ইসলাম দুলাল, গোলাম কিবরিয়া, মীর শাহআলম, সাদিক মামুন, সাইয়িদ মাহমুদ পারভেজ, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, শাহাজাদা এমরান, গাজীউল হক সোহাগ ও ইমতিয়াজ আহমেদ জিতু।

আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আবদুর রহমান, বাহার রায়হান, আনোয়ার হোসাইন, মোবারক হোসেন, মোতাহের হোসেন মাহাবুব, আকতারুজ্জামান, শাহ আলম শফি, আবু মুছা, জহিরুল হক বাবু, তরিকুর রহমান তরুন এবং আশিকুর রহমান।

অনুষ্ঠানে গত বছর পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য সাদিক মামুনকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া এবছর বিশেষ অবদানের জন্য সম্মাননা পান সাংবাদিক বাশার, মো. আকতারুজ্জামান, শাকিল মোল্লা, মাসুদ আলম, এম এ হাসান, মো. ইসতিয়াক আহমেদ, সোহাইবুল ইসলাম সোহাগ এবং জাহিদ হাসান নাইম।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft