সোমবার ৪ মে ২০২৬
চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ, আটক ৪
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ০)
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।

গতকাল রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)।

জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা এক দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে অটোরিকশাটি কামারখোলা এলাকায় পৌঁছালে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে তারা অটোরিকশাটি ঠেলে এগোতে থাকেন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের পথরোধ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেলে আসা ওই যুবকেরা তাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে এবং পরে আরও দুজনকে ডেকে আনে। এরপর কয়েকজন মিলে তার স্ত্রীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। অন্য একজন তাকে দূরে নিয়ে গিয়ে অন্ধকারে ফেলে রেখে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারী (২৭), এক সন্তানের জননী, জানান— তাকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন এবং চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় এবং অন্যরা সহযোগিতা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাকিরা পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft