বৃহস্পতিবার ২১ মে ২০২৬
বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ১০৮)
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিরামপুরে কয়েক উপজেলার সাংবাদিকদের নিয়ে  র‍্যালি, আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৩ মে) দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশন স্থানীয় চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে এ মিলন মেলার করে। 

মিলন মেলায় বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার সাংবাদিকরা অংশ নেন।  

স্থানীয় ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোরশেদ মানিকের সভাপতিত্বে মুক্ত আলোচনা সভা করা হয়। 

আলোচনা সভায় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও উত্তোরণের উপায় নিয়ে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক, ঢাকামোড় টুয়েন্টি ফোরের সম্পাদক রফিকুল ইসলাম সরকার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, দেশ টিভির প্রতিনিধি হারুনুর রশীদ, স্বাধীন ভোরের প্রতিনিধি ইব্রাহিম মিয়া প্রমুখ। 

সভা শেষে সাংবাদিকরা র‍্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং মিলন মেলায় সমবেত হন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft