বৃহস্পতিবার ২১ মে ২০২৬
আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ১৭৯)
বরগুনার আমতলীতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে শনিবার দিবাগত গভীর রাতে  গ্রেপ্তার করেছে বরগুনা জেলা  গোয়েন্দা পুলিশ। 

বরগুনা জেলা  গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়.  গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আমতলীর  কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারস্থ কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা  রাস্তার ওপর থেকে দেড় কেজি গাঁজাসহ মো. আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আজিজুল কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মো. ফোরকান গাজীর ছেলে। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই বিকাশ কর্মকার বাদী আমতলী থানায় এজাহার দায়ের করেছেন।  

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft