অবৈধ অভিবাসন রোধে চালানো অভিযানে উগান্ডায় অন্তত ২৩১ জন বিদেশিকে আটক করা হয়েছে৷ মঙ্গলবার সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে চালানো এই অভিযানের লক্ষ্য ছিল দেশের উত্তরাঞ্চলে বসবাসরত একদল নাইজেরীয়৷ একই সময় দেশটির রাজধানী কাম্পালার একটি অঞ্চলেও চলে অভিযান৷ সেখানে একসঙ্গে বাস করছিলেন আরেক দল বিদেশি৷
উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, দ্বিতীয় অভিযানে আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, ঘানা, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিক রয়েছেন৷
আজকালের খবর/একে