বুধবার ২৯ এপ্রিল ২০২৬
আইনি লড়াইয়ে জয়ী হয়ে স্বপদে বহাল চুয়াডাঙ্গার চার ইউপি চেয়ারম্যান
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ১৯১)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলোচিত চার ইউপি চেয়ারম্যান অবশেষে তাদের হারানো পদ ফিরে পাচ্ছেন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের স্বপদে বহাল করে দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক। আদেশপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন: ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ারদার লোটাস, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার ও খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল। 

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই ৪ চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবা বিঘ্নিত হওয়ার অজুহাতে ২০২৪ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের এক আদেশে (স্মারক নং ১০৪১) তাদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো।

ওই সময় ডাউকি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, খাদিমপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিৎলায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং খাসকররা ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। প্রশাসক নিয়োগের ওই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ চেয়ারম্যানরা হাইকোর্টে পৃথক চারটি রিট পিটিশন (১৮২৬২/২০২৫, ১৮২৬১/২০২৫, ১৮২৬০/২০২৫ এবং ২৬৮৯/২০২৬) দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ১২ মার্চ আদালত জেলা প্রশাসকের সেই আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। 

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে; আদালতের স্থগিতাদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে এক পত্রে (স্মারক নং ১৯.০০.০০০০.০১৭.২৭.০০২.২৪.১৯১) ওই ৪ চেয়ারম্যানকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশনা প্রদান করে। মন্ত্রণালয়ের এই আদেশের অনুলিপি পাওয়ার পর চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউএনওকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বপদে বহালের নির্দেশ দেন। এ আদেশের ফলে উক্ত ৪টি ইউনিয়নের ঝুলে থাকা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সেবায় গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ইউনিয়নবাসী।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সোশ্যাল মিডিয়া কি আতঙ্ক?
সয়াবিন তেলের দাম বাড়লো সরকার
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে: আইনমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft