বুধবার ২২ এপ্রিল ২০২৬
ভার্চুয়ালি আদালতে বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ১১৭)
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে কোনো সমস্যা হবে না। এটি প্রধান বিচারপতির একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ভার্চুয়ালি আদালত পরিচালনার এই উদ্যোগে ইতিবাচক প্রভাব পড়বে।

ভাচুর্য়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং বিচারে গতিশীলতা আসবে।

এর আগে, ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু
দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft