মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৯৮)
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টার ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। 
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা
দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft