মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ১৫৫)
রাজধানীর কূটনৈতিক জোন গুলশানে শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।প্রাথমিক তথ্যানুযায়ী, গুরুতর আহত অবস্থায় ওই বিদেশি নাগরিককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। 

তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে একজন বিদেশি নাগরিক মারা গেছেন। তিনি কোন দেশের নাগরিক বা তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে : পররাষ্ট্রমন্ত্রী
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হাসপাতালে ভর্তি সারজিস আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft