দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক অভিবাসন সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য, শিল্প ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও বেলারুশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক অভিবাসন, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প এবং পাট খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন।
উভয় পক্ষ একমত হন যে, চিহ্নিত অগ্রাধিকার খাতে আলোচনা ত্বরান্বিত ও সহযোগিতা এগিয়ে নিতে ফরেন অফিস কনসালটেশনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় প্রক্রিয়া আরও ঘন ঘন আয়োজন করা উচিত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বেলারুশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে বেলারুশ সরকারের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের প্রশংসা করেন এবং আগামী বছরগুলোতে বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আজকালের খবর/বিএস