রবিবার ৫ জুলাই ২০২৬
জনবল সংকটে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বিপর্যস্ত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৩৪৫)
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীর ঘাটতির কারণে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন, কার্ডিওলজি, শিশু ও সার্জারি), মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জনসহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ পদ বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।

অন্যদিকে, ছয়জন চিকিৎসক প্রেষণে অন্যত্র কর্মরত থাকায় সংকট আরও প্রকট হয়েছে। তাদের মধ্যে তিনজন সহকারী সার্জন, দুজন মেডিকেল অফিসার এবং একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার রয়েছেন। ফলে কর্মরত চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

শুধু চিকিৎসকই নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় হাসপাতালের সার্বিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। জনবল স্বল্পতার কারণে নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে।

চিকিৎসকদের মতে, শিল্পাঞ্চল হওয়ায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন গড়ে ১,৫০০ থেকে ২,০০০ রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সীমিত জনবল নিয়ে এত বিপুল রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ফলে অনেক রোগীই কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০১২ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী জনবল বৃদ্ধি করা হয়নি, যা বর্তমান সংকটকে আরও তীব্র করেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্য হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রেষণে থাকা চিকিৎসকদের প্রত্যাহার এবং শূন্য পদে দ্রুত নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, শূন্য পদ ও প্রেষণে থাকা চিকিৎসকদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft