বৃহস্পতিবার ২১ মে ২০২৬
নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৩৬১)
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুঞ্জুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. একে এম এমদাদুল হক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সেবার পরিধি আরও বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft