মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
জীবন বাস্তবতার গল্পে জিয়াউদ্দিনের ‘ভুল মানুষের ঘর’
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৬:৫৪ পিএম  (ভিজিট : ১০০)
‘ভুল মানুষের ঘর’ নাটকের গল্পে উঠে এসেছে এক বাস্তবধর্মী পারিবারিক ট্রাজেডি। যেখানে ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করছিল এক দম্পতি। কিছুদিন পর তাদের জীবনে নেমে আসে নতুন সুখবর। স্ত্রী তখন ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় তাকে সহায়তা করতে গ্রামের বাড়ি থেকে শহরে আসে তার ছোট বোন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে পরিস্থিতি। স্বামীর সঙ্গে শালিকার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভেঙে দেয় একটি সাজানো সংসার। পরবর্তীতে ভালোবাসার মানুষই হয়ে ওঠে দূরের, আর সবচেয়ে কাছের মানুষই হয়ে যায় ভাঙনের কারণ। এমনই এক করুণ বাস্তবতার গল্প নিয়ে নির্মাতা জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘ভুল মানুষের ঘর’ নামে একটি ফ্যামিলি ট্রাজেডি নাটক গত রবিবার লেজার ভিশন নাটক চ্যানেলে প্রচারিত হয়েছে। এতে জুটি বেঁধেছেন অহনা রহমান ও তুহিন চৌধুরী। 

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ  লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। অহনা ও তুহিন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবা সুস্মিতা, জয়িতা প্রিয়ন্তী, মায়াবী মহমুদ, শাহনেওয়াজ রিপন, আরফান আহমেদ শান্তসহ অনেকে।

এছাড়া চিত্রগ্রহণ করেছেন সামসুল ইসলাম লেলিন। সম্পাদনায় নেহাল আফ্রিদি এবং কালার গ্রেডিং করেছেন টিডি দিপক। সংগীত পরিচালনায় আপেল মাহমুদ ইমেল।

নির্মাতার দাবি পারিবারিক সম্পর্কের জটিলতা ও আবেগঘন এই গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। 

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
নিজেকে অবিবাহিত বলে সন্তানসহ যুবককে বিয়ে করলো এক নারী, আদালতের দ্বারস্থ যুবক
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকার বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft