মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
কমলনগরে মাছ শিকারে গিয়ে মেঘনা নদীতে যুবক নিখোঁজ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ১৪৮)
‎‎‎লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা শিকারে নদীতে নেমে শিপন(২২) নামে যুবক নিখোঁজ হয়েছে। শিপন উপজেলার চর লরেন্স ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ছেলে। ২৭ এপ্রিল বিকালে উপজেলা নবীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা মাছ ধরতে নদীতে নামার পর নিখোঁজ হয়।

‎শিপনের সাথে বাগদা চিংড়ির পোনা শিকারে যাওয়া শান্ত বলেন, আমরা তিনজন বিকেলে নবীগঞ্জ রাস্তার মাথায় বাগদা চিংড়ির পোনা ধরতে নদীতে মইজাল ফেলে টান শুরু করি। তখন শিপন চিৎকার  করে বলে আমার পায়ে রশি আটকে গেছে, তখনই আমরা রশি কাটার ব্যবস্থা করতে উপরে উঠলে রশির কাটা ব্যবস্থা করার আগেই দেখি সে নদীর স্রোতের তলিয়ে গেছে। 

‎শিপনের বাবা বাবুল বলেন, আজ মেঘনা নদীতে শিপনসহ তিনজন বিকেল ৪টার দিকে বাগদা চিংড়ি পোনা ধরতে যায়। তারপর শুনি আমার ছেলে নদীতে তলিয়ে গেছে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় কিছু জেলেরা আমার ছেলেকে উদ্ধার করার চেষ্টা করছে। 

তখন ওই মুহূর্তে আমি ডুবুরি খবর দিলেও এখনো আসে নাই।  আরিফুল ইসলাম, কমলনগর, লক্ষ্মীপুর, ০১৬৮৪১১২৭২১ ‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিখোঁজের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে : পররাষ্ট্রমন্ত্রী
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হাসপাতালে ভর্তি সারজিস আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft