সোমবার ২৭ এপ্রিল ২০২৬
ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ১৩৩)
বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত “ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস” শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও-এর নিয়ম মেনে চলা, হালনাগাদ থাকা এবং বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান। এটি ডব্লিউটিও-এর টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ—যা সঠিকভাবে বজায় রাখতে পারলে আন্তর্জাতিক বাণিজ্যে আরও কার্যকরভাবে অংশগ্রহণ করা সম্ভব।

তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ, যা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্রেনিং সেন্টার (ITTC)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে বৈশ্বিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা ডব্লিউটিও আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে বলে আশা করা যায়। বর্তমান স্থবিরতা কাটিয়ে সংস্থাটি নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। এছাড়া ডব্লিউটিও-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর ওসমান আলী খিলজি এবং সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক বক্তব্য দেন।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। ডব্লিউটিও সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সেশনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জের সাত খুনের ১২ বছর পরও আপিল বিভাগে ঝুলে আছে চূড়ান্ত নিষ্পত্তি
সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিচ্ছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, জড়িত ৫ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft