সোমবার ২৭ এপ্রিল ২০২৬
আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ১৪৬)
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে সোমবার (২৭ এপ্রিল)  সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

এরপর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

যশোরের উন্নয়নে এই সফরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই খাল খনন করা হয়েছিল, যা এলাকার কৃষি ও অর্থনৈতিক চিত্র বদলে দিয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবলিক লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মসূচিগুলো এই অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব
ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
যশোরে পৌঁছেছেন তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft