রবিবার ২৬ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৯০)
ঢাকা-নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

২৬ এপ্রিল (রবিবার) এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
 
কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো: আহসানুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন,  রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ-সম্পাদক হাজী বাছির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ-সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া,  বিএনপি নেতা নাছির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, হাজী সেলিম,  হাজী আব্দুর রফিক, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ-সম্পাদক রোমানা আফরিন  প্রমুখ।

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় ৯৭ কোটি ৬৩ লক্ষ ৭২ হাজার ৩২৬ দশমিক ৯৮ টাকা ব্যয়ে ৬২৫ দশমিক ৩৬ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ্যের এ সেতুটির কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল-কেবিএল-ইউসিসি জেভি কোম্পানী। ২০২৭ সালের ২৮ এপ্রিল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত এ সেতুর স্প্যানের সংখ্যা ২৩টি, পাইলের সংখ্যা ১৬৮টি, পায়ারের সংখ্যা ২২টি, গার্ডারের সংখ্যা ৮৬টি। সেতুর এ্যাপ্রোচ সড়ক ৬২৫ দশমিক ৫৪৯ মিটার। সেতু নির্মাণে ৫ দশমিক ৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 

পরে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
ঘোড়াশালে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে তার ও যন্ত্রাংশ লুট করেছে দুর্বৃত্তরা
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft