সোমবার ২৭ জুলাই ২০২৬
দৌলতপুরে অভিযানে ৩৭ লাখ টাকার মূল্যের মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৪৬১)
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২৬ এপ্রিল (রবিবার) সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে মিরপুর বাসস্ট্যান্ডে “আলহাজ্ব এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ ৯১ হাজার টাকা।

এছাড়া কাজীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ও ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে প্রাগপুর সীমান্তের গরুরা মাঠ এলাকা থেকে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। একই দিনে জামালপুর সীমান্তের ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত সব পণ্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft