রবিবার ২৬ এপ্রিল ২০২৬
বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ১২০)
দিনাজপুর জেলার বিরামপুরে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) আন্ত:নগর ট্রেনের ধাক্কায় লাইনে বসে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিরামপুর পৌরশহরের কলেজিয়েট স্কুলপাড়া গ্রামের শামসুল হকের স্ত্রী আনজুয়ারা বেগম (৬০) বাতাস খাওয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী রেল লাইনে বসে ছিলেন। বিকেল ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) আন্ত:নগর ট্রেনটি বিরামপুর রেল স্টেশনে প্রবেশের আগ মুহুর্তে ঐ বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত প্রাপ্ত ঐ বৃদ্ধা লাইনের পাশে ছিটকে পড়ে প্রাণ হারান।

জিআরপি (রেল পুলিশ) হিলি ফাঁড়ির উপ-পরিদর্শক তাজুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
ঘোড়াশালে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে তার ও যন্ত্রাংশ লুট করেছে দুর্বৃত্তরা
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft