মঙ্গলবার ৭ জুলাই ২০২৬
উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৯:৪৫ এএম  (ভিজিট : ৩৭১)
কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় ক্লাইমেট জাস্টিস রেজালিয়ান্স ফান্ড এর অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারী সংগঠনের বাস্তবায়নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সচিব ও প্রকল্পের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সরকার।

এ সময় ইউপি সদস্য আজিজুল ইসলাম, ছাইফুল ইসলাম, নুর আমিন, নুরুজ্জামান, নজরুল ইসলাম, শাহজালাল, হোসনেআরা বেগম, ফিরোজা বেগম, এনজিও কর্মী সুচিত্রা রাণী, এই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, হিসাবরক্ষক আল ইমরান, প্রকল্পের সদস্য ফখরুল ইসলাম, তারেকুর রহমান, রিয়াজুল ইসলাম, কমিটির স্বেচ্ছাসেবক ফিরোজা বেগমসহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর সুদূরপ্রসারী এবং ভয়াবহ বিরূপ প্রভাব পড়ছে, যা পৃথিবীর সামগ্রিক বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এর প্রধান প্রভাবগুলোর মধ্যে রয়েছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলন এবং চরম আবহাওয়ার ঘটনা সেই বিষয়গুলো ও শেখন থেকে উত্তরণের উপায় সম্পর্কে  বিস্তারিত আলোচনা করেন। 
এ বিষয়ে সর্বস্তরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির জন্য জলবায়ু ন্যায্যতা আদায় করার লক্ষ্যে সর্বস্তরে সোচ্চার দাবি উত্থাপন করার আহ্বান জানান।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft