শনিবার ২৫ এপ্রিল ২০২৬
পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৯৭)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছে আজ শনিবার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। পাকিস্তানে এবারের সফরে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আরাকচি শুক্রবার রাতে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।

তবে আরাকচি ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

এই সফরে আরাকচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেশটির মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করবেন, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়।

তিনি যুদ্ধ অবসানের বিষয়ে ইরানের মতামত ও প্রস্তাব পাকিস্তানের কাছে তুলে ধরবেন। তারা সেগুলো আমেরিকার কাছে পৌঁছে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরের পর ওমান এবং রাশিয়া সফর করবেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেপ্তার
যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি সেটাকে রিভাইভ করা সহজ নয়: অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft