শনিবার ২৫ এপ্রিল ২০২৬
ডিজিটাল দক্ষতায় এগিয়ে যেতে মালয়েশিয়ায় ‘ভেট্রি মাদানি’ কর্মসূচি চালু
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ১৩৫)
মালয়েশিয়ায় অন্তর্ভুক্তিমূলক মানবসম্পদ উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান করতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন (এইচআরডি কর্প) ‘ভেট্রি মাদানি’ উদ্যোগ চালু করেছে। মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন এই সংস্থার উদ্যোগে উচ্চপ্রভাবসম্পন্ন দক্ষতা উন্নয়নের মাধ্যমে মালয়েশিয়ার ভারতীয় কমিউনিটিকে ক্ষমতায়নই এ কর্মসূচির মূল লক্ষ্য।

২৫ এপ্রিল শনিবার, উদ্বোধনী অনুষ্ঠানটি কুয়ালালামপুরের দেওয়ান কান্দিয়াহ হলে আয়োজিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ মন্ত্রী রামানান রামাকৃষ্ণান ‘ভেট্রি মাদানি’ কার্নিভালের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানটি কমিউনিটি, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং শিল্পখাতের অংশীদারদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে একত্রিত করে, যেখানে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগকে গুরুত্ব দেওয়া হয়।

১০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দের এই কর্মসূচির আওতায় প্রায় ২,০০০ অংশগ্রহণকারীকে শিল্পখাত স্বীকৃত সনদ প্রদান এবং কাঠামোবদ্ধ ক্যারিয়ার পথ তৈরি করা হবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ ও আয়ের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

এই উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডাটা ও ক্লাউড প্রযুক্তি, অটোমেশন, রোবোটিক্স এবং উন্নত প্রকৌশলসহ উচ্চপ্রভাবসম্পন্ন খাতে প্রশিক্ষণ দেওয়া হবে যা ডিজিটাল অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এইচ-আর-ডি কর্প-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামির আজিজ জানান, এই কর্মসূচি ‘মালয়েশিয়ান ইন্ডিয়ান স্কিলস ইনিশিয়েটিভ (এম-আই-এস-আই / মিসি)’-এর ধারাবাহিক সাফল্যকে আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিসি-এর মাধ্যমে ৮,৭১৯ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম এইচ-আর-ডি কর্প -এর নিবন্ধিত প্রশিক্ষণ প্রদানকারীদের মাধ্যমে পরিচালিত হবে এবং এতে সরাসরি ও হাইব্রিড উভয় পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে আরও বেশি মানুষের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া যায়।

এদিকে ‘ভেট্রি মাদানি’ কার্নিভালটি প্রায় ১,০০০ দর্শনার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। কার্নিভালে বিভিন্ন কমিউনিটি কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক আয়োজন ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেপ্তার
যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি সেটাকে রিভাইভ করা সহজ নয়: অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft