বুধবার ২৪ জুন ২০২৬
বিরামপুরে অপহৃত স্কুলছাত্রী ১৮ দিনেও উদ্ধার হয়নি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ৩৫২)
দিনাজপুরের বিরামপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ১৮ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে সন্তানকে না পেয়ে চরম উদ্বেগ ও শোকে ভেঙে পড়েছেন ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় ১৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২০/২০২৬)।

মামলার বাদী সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের ভগবতিপুর (শৈলান) গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে রব্বানী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। তাদের অনুপস্থিতিতে বাড়িতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যা ও তার দাদি বসবাস করতেন।

গত ৩ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে দাদির অনুপস্থিতিতে প্রতিবেশী মোফাজ্জল হোসেন (৪৫) ও তার তিন ছেলে—নয়ন ইসলাম (২৫), নজরুল ইসলাম (২২) ও মাসুদ রানা (২১) মিলে ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বাদী ও তার স্ত্রী ঢাকা থেকে বাড়িতে এসে স্বজন ও সাক্ষীদের কাছ থেকে বিস্তারিত জেনে ৫ এপ্রিল বিরামপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

পরবর্তীতে ৬ এপ্রিল দিনাজপুরের জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে চারজনকে আসামি করে সি.আর ১৫/২৬ নম্বর মামলা দায়ের করা হয়। আদালত থানাকে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সরকার অভিযোগটি গ্রহণ করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) এনামুল হককে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান আসামি নয়ন ইসলাম নারীঘটিত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং একাধিক বিয়ে ও তালাকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা ধারণা করছেন, ভিকটিমকে নিয়ে সে আত্মগোপনে রয়েছে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিকটিমকে উদ্ধারে এবং আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারা বারবার অবস্থান পরিবর্তন করায় গ্রেফতার বিলম্বিত হচ্ছে।”

এদিকে এলাকাবাসী দ্রুত ভিকটিমকে উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft