বুধবার ২২ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ৩৩৪)
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)-এর উদ্যোগে মঞ্চস্থ হয়েছে নাটক “আলোর মিছিলে ভালোবাসা”।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বোর্ডের ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহম্মেদ অডিটোরিয়ামে আয়োজিত এ নাটকের রচনা ও পরিচালনা করেন আরইবির কর্মচারী মোশারফ হোসেন মারুফ। নাটকে গ্রামীণ পটভূমিতে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির সমন্বয়ে জনবান্ধব গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে একজন আদর্শ লাইনম্যানের ভূমিকা ফুটিয়ে তোলা হয়। পাশাপাশি একটি বিশেষ শিশু চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে মোশারফ হোসেন মারুফের ছেলে আব্দুল্লাহ ইয়ামিন। নাটকে প্রতারণামূলক একটি চক্রের কর্মকাণ্ড তুলে ধরা হয়, যারা পল্লী বিদ্যুতের নাম ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতনতার বার্তাও নাটকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

যদিও অভিনয়শিল্পীরা পেশাদার নন, তবুও আরইবির কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীসকপের সভাপতি ও সদস্য (অর্থ) ড. নাজমুস সায়াদাতসহ আরইবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু
দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft