শনিবার ২৭ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযান
৮৪ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১১:১০ এএম  (ভিজিট : ৫৮২)
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, আকাশমনি গোল কাঠ, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, গরু এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৮৪ লাখ ৩২ হাজার ১৯২ টাকা।

জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই নির্দেশনা বাস্তবায়নে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft