বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর পঁচা মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ১১৭)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসতঘর থেকে  নাছরিন বেগম  (৬০)  নামের এক নারীর পঁচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২এপ্রিল) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের নিজ বসতঘর  থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী। তিনি পরিবার-পরিকল্পনা বিভাগের একজন অবসরপ্রাপ্ত মাঠকর্মী।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ওই ঘর থেকে উৎকট দূর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি বাড়ির লোকজনকে জানানো হয়। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মেঝেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের মেঝে থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে তার মৃত্যু হয়েছে।


আজকালের খবর/ রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় মে দিবস সহ পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড
ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির করেছে নারায়ে তাকবির বলে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে রহস্যময় বর্জ্য: পরিবেশ সুরক্ষায় বাড়ছে শঙ্কা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft