চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকের দখলীয় সরকারি খাস জমি থেকে দুর্বৃত্তরা উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. নাজিম উদ্দীন (৫০)। কৃষক নাজিম উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার মজিবুল হক ড্রাইভারের ছেলে।
তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে খাস খতিয়ানের বিএস ৯৭৪৭ দাগের অন্দর ১৫ শতাংশ জায়গায় তিনি ঘর তুলে গাছ লাগিয়ে কৃষিপণ্য আবাদ করে দিনাতিপাত করছেন।
জানতে চাইলে কৃষক নাজিম উদ্দিন বলেন, আমার দখলীয় উক্ত জমি স্থানীয় কতিপয় দূর্বৃত্তরা দখল করার লক্ষে রাতের আঁধারে এসে জমির মাটি কেটে নিয়ে যায়, আমার লাগানো সাইনবোর্ড ভেঙ্গে নিয়ে যায়। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা দীর্ঘ দিন এসব অপকর্ম করে আসছে। আমি শান্তিপূর্ণ ভাবে বসবসাব করতে চাই। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
আজকালের খবর/বিএস