সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ২৩টি মাদ্রাসার ৫৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯৭, মানবিক বিভাগে ৩৫৬ জন পরীক্ষার্থী রয়েছেন।
প্রথম দিনের পরীক্ষায় ৪৫৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ৪২৬ জন। ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সরজমিনে পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার পরিবেশের বিষয়ে জানতে চাইলে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, আমার এই কেন্দ্রে নকল মুক্ত,সুশৃঙ্খল,সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্যদিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকরা তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
আজকালের খবর/বিএস