মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ধসে পড়া রাস্তা নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ১২৬)
গাজীপুর সিটি কর্পোরেশনের ০১-৫নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পের আওতায় কাশিমপুর নামাবাজার থেকে ধনঞ্জয়খালী প্রাইমারি স্কুল পর্যন্ত নবনির্মিত রাস্তার রিটেইনিং ওয়ালসহ প্রায় ৫০ মিটার অংশ ধসে যাওয়ার ঘটনায় গঠিত অধিকতর তদন্ত প্রতিবেদন আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Mir Shahe Alam-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আকনুর রহমানের নেতৃত্বে গঠিত ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এ প্রতিবেদন প্রস্তুত করে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ খান, Bangladesh University of Engineering and Technology (বুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কবিরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তানভীর সিদ্দিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিজাইন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আনিসুল ওহাব খান, Bangladesh Water Development Board-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম।

তদন্তকালে কমিটি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান যাচাই করে। প্রতিবেদনে ঘটনার পেছনের কারণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান এবং সংশ্লিষ্টদের দায়বদ্ধতা বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে ধসে যাওয়া রাস্তাটি দ্রুত সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
সারাদেশে সুন্দর-সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে: শিক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft