মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
গুরুদাসপুরে এক পরিবারে ৬টি গরু চুরি, পরিবার সর্বশান্ত
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১২৮)
নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের ছয়টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে| এ নিয়ে উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে| 

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চক্র গরুগুলো চুরি করে| এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি|

গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন- গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে| তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়| ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়| এতে তার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি|

রমজান হাজীর দুই ছেলে মো. আজিজুল (৪৫) ও মো. আলামিন (৩৫) জানান, এই গরুগুলোর ওপর তাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল| হঠাৎ সব গরু হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন|

তারা বলেন, আমরা গরু লালন পালন করেই সংসার চালাই| গরুগুলো চুরি হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে| দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি|

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে|

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
প্রধান কর্মকর্তাদের ছাড়াই চলছে দুমকি উপজেলা, জনসাধারণের ভোগান্তি
দেশের বিদেশি ঋণের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
সিরাজগঞ্জে হাম রুবেলা টিাকাদান কর্মসূচির উদ্বোধন করেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft