মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৪০)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাব-৮ এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, জ্বালানি তেল ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাদুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে সচেতন নাগরিকদের অবৈধ মজুতদার ও অতিরিক্ত মুনাফাখোরদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। 

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
দপ্তর প্রধানহীন দুমকি, স্থবির উন্নয়ন কার্যক্রম
দেশের বিদেশি ঋণের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
সিরাজগঞ্জে হাম রুবেলা টিাকাদান কর্মসূচির উদ্বোধন করেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft