সোমবার ২০ এপ্রিল ২০২৬
জার্মানির ফিল্মফেস্ট ব্রেমেনে পুরস্কার জিতল ‘আলী’
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৪১ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ২:৪২ পিএম  (ভিজিট : ১০৫)
বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীভের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। জার্মানির মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন-এ ছবিটি ডাইভার্সিটি অ্যাওয়ার্ড লাভ করেছে।

গত ১৯ এপ্রিল জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত উৎসবের ২০২৬ আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগের অংশ হিসেবে ‘আই অ্যাম আলি’–কে এই সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে ভার্চুয়ালি উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে আবেগ প্রকাশ করেন নির্মাতা আদনান আল রাজীভ। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এই অর্জন আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।

এর আগে চলচ্চিত্রটি ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব ২০২৫–এ ইতিহাস গড়ে। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে এটি স্পেশাল মেনশন অর্জন করে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ দম্পতির মৃত্যু, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft