সোমবার ২০ এপ্রিল ২০২৬
তরুণ প্রজন্মকে ‘হুজ হু’ সম্মাননা উৎসর্গ করলেন ববিতা
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ২:৫১ পিএম  (ভিজিট : ১১৪)
এ বছর হুজ হু সম্মাননা পেলেন খ্যাতিমান অভিনেত্রী ববিতা। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুজ হু। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের বিশ্বমঞ্চে পরিচিত করা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ববিতা ছাড়া কৃষি, শিক্ষা, শিল্পসাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্তি প্রসঙ্গে ববিতা বলেন, ‘প্রতিটা প্রাপ্তিই আনন্দের। ভালো লাগছে খুব। আমার বাবার স্বপ্ন ছিল আমরা ভাই-বোনেরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি। চেষ্টা করেছি মা-বাবার স্বপ্ন পূরণ করতে। আজ জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননা পেয়ে বাবার কথাই ভীষণ মনে পড়ছে। জীবনে বহু সম্মাননায় ভূষিত হয়েছি। কিন্তু এই সম্মাননা একেবারেই আলাদা কারণ, হুজ হু সম্পর্কে আব্বা জানতেন। তাই এই অ্যাওয়ার্ড পেয়ে এতটাই ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এই সম্মাননা বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করছি।’
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যারা সম্মাননায় ভূষিত হয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি করেছেন। এ ধরনের আন্তর্জাতিক মানের সম্মাননা গুণীজনদের কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দেবে এবং উন্নত সমাজ গঠনে অন্যদের অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, ববিতা এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। দীর্ঘদিন কোনো নতুন সিনেমায় অভিনয় করেননি তিনি। তবে ভালো গল্প আর চরিত্র পছন্দ হলে আবার অভিনয়ে ফেরার প্রত্যাশা জানিয়েছেন অভিনেত্রী।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করলেন স্বাস্থ্যমন্ত্রী
বাঁচতে চান অসহায় গৃহকর্মী নাজমা বেগম
পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft