শনিবার ১৮ এপ্রিল ২০২৬
সিনেপ্লেক্সে মুক্তি পেল ভৌতিক সিনেমা ‘দ্য মমি’
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ৯১)
দ্য মমি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দ্য মমি’। শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আমেরিকান ভৌতিক ঘরানার সিনেমাটি। একই দিন থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্সেও। লি ক্রোনিন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই, নাটালি গ্রেস, ভেরোনিকা ফ্যালকন প্রমুখ।

দ্য মমি ফ্র্যাঞ্চাইজির এই নতুন সংস্করণ আগের পর্বগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি একটি আর রেটেড বডি-হরর সিনেমা, যেখানে অত্যন্ত ভীতিজনক ও নৃশংস দৃশ্য রয়েছে। এক সাংবাদিক ও তার পরিবারকে কেন্দ্র করে এ সিনেমার প্রেক্ষাপট। গল্পে দেখা যায়, একসময় তারা সুখী পরিবার ছিল। একদিন পরিবারের ছোট মেয়েটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় না। এই ঘটনা পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয়।

আট বছর পর হঠাৎ একদিন সেই মেয়েটিকে মরুভূমির একটি এলাকায় পাওয়া যায়। সে বেঁচে আছে কিন্তু আশ্চর্যজনকভাবে তার বয়স বাড়েনি। পরিবার তাকে ফিরে পেয়ে খুশি হলেও, কিছু অদ্ভুত বিষয় তাদের চোখে পড়ে। মেয়েটি বাড়ি ফেরার পর থেকে তার আচরণ অদ্ভুত লাগতে থাকে। অস্বাভাবিক কথা বলতে থাকে।

রাতে তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। পরিবারের সদস্যদের মনে হতে থাকে, তারা যাকে ফিরে পেয়েছে, সে তাদের মেয়ে নয়, অন্য কিছু। তবে মা বিশ্বাস করতে চায় না যে মেয়েটি বদলে গেছে। বাবা বাস্তবতা মেনে নিতে শুরু করে। পরিবারে ভাঙন শুরু হয়। একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়।

দ্য মমির গল্প আগের সিনেমাগুলোর মতো নতুন পর্বটি অ্যাডভেঞ্চার না হয়ে পারিবারিক ট্র্যাজেডি ও হরর হওয়ায় দর্শকেরা বেশি কৌতূহলী। অনেকেই বলছেন, এটি এ বছরের সবচেয়ে ভয়ংকর সিনেমাগুলোর একটি।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft