বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
নকল ব্যান্ডরোল মজুদ ও সরবরাহ, আসামির ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ১)
রংপুরে নকল ব্যান্ডরোল মজুদ ও সরবরাহের মামলায় এক আসামির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ মেনাজবাজার ধুমেরপাড় গ্রামের সমসুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় দেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী বেলাল এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৩০ অক্টোবর সকালে হারাগাছ থানা পুলিশ সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে চটের বস্তার ভেতর থেকে মেনাজ বিড়ির নামে ৫ হাজার ৭৫০ পিস জাল ব্যান্ডরোল উদ্ধারসহ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সাইফুলের নামে হারাগাছ থানায় মামলা দায়ের করে।

এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নকল ব্যান্ডরোল মজুদ ও সরবরাহের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালতের বিচারক সাইফুলের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করে।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বদরুল আমিন সেলিম। তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন পর্যালোচনা করে বিবাদীর মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft