‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। এ সময় বিভিন্ন গাছের চারা রোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পরে কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান ও কলেজের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় শিক্ষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, শেরপুর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সাইদুজ্জামান হিমু, কলেজ অধ্যক্ষকে ফুটবল উপহার দেন।
আজকালের খবর/বিএস