শুক্রবার ২৪ জুলাই ২০২৬
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবীতে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:০০ পিএম   (ভিজিট : ৩)
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) পিএলসি এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় মহানগরীর সাতমাথায় সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী-পূরুষ অংশ নেন। 

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ। এসময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, মহানগর বিএনপির সাবেক সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ সুলতান, পিডিবি বগুড়ার সাবেক সিবিএ এর সভাপতি মোশারফ হোসেন, মহানগর কমিটির সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক আকতার হোসেন নয়ন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান ছাব্বির সোহাগ, হায়দার আলী, মোঃ ওমেক্স, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, গোলাম মোস্তফা, একেএম আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আবু তালেব, আল আমিন সরকার প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরনের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে সরকার নেসকো গঠন করে। এরপর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নেসকোর ৫১তম পরিচালনা পরিষদ সভায় ১৬ জেলার মধ্যবর্তি  বগুড়া জেলা সদরে  প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। 

কিন্তু তৎকালীন সরকার বগুড়ার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজশাহী জেলা সদরের হেতেম খাঁ এলাকায় বিউবোর প্রধান প্রকৌশলীর পুরাতন ভবনের  কার্যালয়ে স্থাপন করে। নেসকো প্রধান কার্যালয় ১৬ জেলার এক পাশে হওয়ার কারনে দূরবর্তি দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়সহ অন্যান্য জেলার জনসাধারন ও কর্মকর্তা-কর্মচারীদের প্রধান কার্যালয়ে যাতায়াতে সময় নষ্ট ও ব্যয় দুটোই বেশী হচ্ছে।

বগুড়া সদরের বিউবোর পুরান বগুড়া ভবনে প্রধান কার্যালয় স্থানান্তর করলে অফিস ভাড়াসহ অতিরিক্ত খরচ হবে না। কিন্তু নেসকোর রাজশাহীর কিছু কর্মকর্তা-কর্মচারী  জনগণের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থের জন্য বগুড়ায় স্থানান্তরে বাধা দিচ্ছেন। 

তারা আরও বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী'র দপ্তর থেকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নেসকো'র প্রধান কার্যালয় রাজশাহী জেলা শহর হতে বগুড়া জেলা শহরে স্থানান্তর প্রসঙ্গে একটি পত্র প্রদান করা হয়।

সেই পত্রের প্রেক্ষিতে কোম্পানি এ্যাফেয়ার্স-১ শাখা, বিদ্যুৎ বিভাগ ৩ মার্চ এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে একজন সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১জন প্রতিনিধিকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। 

তারা সরেজমিনে পুরান বগুড়া ক্যাম্পাসটি পরিদর্শন করেছেন। নেসকোর সদর দপ্তরটি রাজশাহী থেকে বগুড়ায় আনার জন্য তারা একমত পোষন করেছেন। এসময় তারা অবিলম্বে নেসকো প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করার জোর দাবি জানান।
 
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, সিস্টেম লস হ্রাস ও রাজস্ব আদায় বৃদ্ধি, কর্মঘন্টা ও জ্বালানি খরচ সাশ্রয়, ভ্রমণ ব্যয় হ্রাস ও সর্বোপরি গ্রাহকসেবার মান নিশ্চিত করার স্বার্থে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি'র প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়া জেলা শহরে স্থানান্তর করার প্রয়োজন। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজB সম্পদ মন্ত্রণালয়ে প্রধান কার্যালয়টি রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের জন্য একটি প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft