শুক্রবার ২৪ জুলাই ২০২৬
টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩৮৩)
টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষি কার্ড’ উদ্বোধন কর্মসূচির আনুষ্ঠানিকতা সেরে সেখানে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি শেষ করে কৃষি মেলায় যান। সেখানে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ সময় কিষাণ-কিষাণিদের মধ্যে ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজকালের খবর/একে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft