শুক্রবার ১৫ মে ২০২৬
রাজবাড়ীতে নিখোঁজের পর সকালে পদ্মায় ভেসে উঠলো রিক্সা চালকের লাশ
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৯৮)
রাজবাড়ীতে পদ্মায় লিটন খান (৪২) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মানদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খান সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে যায়। এসময় মরদেহটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়। রাত ১০ টার দিকে তাকে ফোন দেওয়া হলে সে ফোন রিসিভ করে না। পরে  রাত ১১ টার দিকে তাকে আবারও ফোন দিলে তখনও ফোন রিসিভ করেননি। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে বাড়িতে আসে না। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ । মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।


আজকালের খবর/ রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft