বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
আলোচনায় ‘আশিকি’ নায়কের নতুন রূপ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১৫ এএম   (ভিজিট : ১০১)
নব্বইয়ের দশকের বলিউড সিনেমা আশিকি ছিল এক উন্মাদনার নাম। এই ছবির হাত ধরেই রাতারাতি তারকা খ্যাতি পান রাহুল রায় ও অনু আগরওয়াল। ছবির গান, স্টাইল, এমনকি বিখ্যাত জ্যাকেট দৃশ্য- সবই দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। ভারতের ছোট শহরের চায়ের দোকান থেকে শুরু করে বড় শহরের প্লে লিস্ট—সব জায়গাতেই ছিল এই ছবির দাপট।

কিন্তু সময়ের সঙ্গে সেই জৌলুস ম্লান হয়ে যায়। ধারাবাহিক সাফল্যের অভাবে ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যান রাহুল ও অনু। বিশেষ করে ২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে রাহুল রায়ের জীবন অনেকটাই বদলে যায়। এরপর থেকে তিনি খুব সীমিতভাবে জনসমক্ষে আসেন এবং বেশিরভাগ সময়ই নীরব জীবনযাপন করছেন।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে রিল ভিডিওতে দেখা যাচ্ছে তাঁকে, যেখানে তাঁর পুরনো জনপ্রিয় গানগুলিতে লিপ সিঙ্ক বা উপস্থিতি নজর কাড়ছে। কিন্তু এই ভিডিও দর্শকদের একাংশের কাছে অস্বস্তিকর বলে মনে হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় গান “তেরে দর পে সনম”-এর সঙ্গে একজন ক্রিয়েটর লিপ সিঙ্ক করছেন, আর পাশে নিরুত্তাপ মুখে দাঁড়িয়ে আছেন রাহুল। এমন একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে নস্টালজিয়ার প্রচেষ্টা হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে অস্বস্তিকর বলে মনে করছেন।

একজন নেটিজেন লিখেছেন, “কখনও ভাবিনি এভাবে একজন তারকাকে দেখতে হবে।” অন্য একজনের মন্তব্য, “এটা শুধুই মজার নয়, কোথাও যেন কষ্টও লাগে।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “এটা কি তাঁর নিজের সিদ্ধান্ত, নাকি অন্য কোনো চাপ রয়েছে?”

এই ঘটনাগুলি যেন স্মরণ করিয়ে দেয়, সময়ের সঙ্গে তারকা খ্যাতি কতো দ্রুত বদলে যেতে পারে। একসময় যাঁরা দর্শকের হৃদয়ে রাজত্ব করতেন, তাঁদের বর্তমান অবস্থান অনেক সময়ই আবেগ ও প্রশ্ন—দুটোই একসঙ্গে জাগিয়ে তোলে।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ: অ্যামনেস্টি
কক্সবাজারে আবাসিক হোটেলে মিললো অর্ধগলিত মরদেহ
চট্টগ্রামের জলাবদ্ধ এলাকা পরিদর্শন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft