শুক্রবার ১৫ মে ২০২৬
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান, গরুসহ ভারতীয় মালামাল জব্দ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ২৮৫)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১০ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান চালায়।

অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, কসমেটিক্স সামগ্রী, বাজি, চিংড়ি মাছের রেনু, জিরা, বাসমতি চাল, ফুসকা, কফি, রেডবুল এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, অ্যাকোরিয়াম মাছ এবং মাদকদ্রব্য হিসেবে ইস্কাফ সিরাপ ও মদ। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৬৭ হাজার ৪ শত ২০ টাকা। 

জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হবেও তারা জানান।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft