সোমবার ২০ এপ্রিল ২০২৬
শামস সুমন স্মরণে শিল্পী সংঘ’র আয়োজন
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৬:৪৩ পিএম  (ভিজিট : ৪৮৯)
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে স্মরণে বিশেষ আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। ‘বন্ধু প্রিয় শামস সুমন… স্মৃতিতে অম্লান’ শীর্ষক এই আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন তার সহকর্মীরা।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় সহকর্মী, গুণী অভিনয়শিল্পী এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের অন্তপ্রাণ সদস্য শামস সুমন ভাইয়ের অকাল প্রয়াণ আমরা এখনও মেনে নিতে পারছি না। তাকে স্মরণ করতে আমরা সবাই একত্রিত হবো। অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।’

২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন। কর্মজীবনে তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এক সময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দা- সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft