বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
ঢাকায় পাহাড়ের বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা’
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৬:১৬ পিএম  (ভিজিট : ১৯৩)
পার্বত্য অঞ্চলের পাহাড়িদের প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ মেলা। মিরপুর-১৩ নম্বরের শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এই মেলা চলবে ১১ এপ্রিল (শনিবার) পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
‘ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র উদ্যোগে এবং ‘সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি’র সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
এবারের মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন পাহাড়ি নারী উদ্যোক্তা জিলিয়ান তালুকদার।
তার স্টলের নাম কোরিয়ান গ্ল্যাম বাংলাদেশ। তিনি জানান, তার স্টলে পাহাড়ের ঐতিহ্যের সঙ্গে কোরিয়ান বিভিন্ন পণ্য সামগ্রীও পাওয়া যাবে।
মেলার বিশেষ আকর্ষণ
এবারের মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষি পণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং রসনাবিলাসী পাহাড়ি খাবারের সমাহার থাকবে। 
প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী গান ও নাচের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে (১১ এপ্রিল) বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লটারি ড্র।
স্পেশাল বিজু বাজার
মেলার আনুষ্ঠানিক সমাপ্তির পরদিন অর্থাৎ ১২ এপ্রিল (রোববার) বসবে ‘স্পেশাল বিজু বাজার’। পাহাড়িদের প্রধান উৎসবের দিনগুলোর কেনাকাটার কথা মাথায় রেখে টাটকা সবজি, ঐতিহ্যবাহী পোশাক ও শুকনা খাবারের এক বিশেষ বাজার বসবে এই দিন।
আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা জানান, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, পোশাক ও খাদ্যের প্রতি নগরবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে। মূলত পাহাড়ের উৎসবের আমেজ রাজধানীর মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এখানে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই পাহাড়ের আতিথেয়তা ও সম্প্রীতির স্বাদ গ্রহণ করতে পারবেন।
আয়োজক কমিটির আহ্বায়ক দো অং মারমা এই উৎসবে রাজধানীবাসীকে আমন্ত্রণ জানিয়ে পাহাড়ের সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটানোর জন্য বিশেষ অনুরোধ করেছেন।
মেলার আয়োজকদের অন্যতম সদস্য হেবাং রেস্তোরাঁ স্বত্বাধিকারী বিপলী চাকমা জানান, গত বছর তারা ব্যাপক সাড়া পেয়েছেন। সেই উৎসাহ ও অনুপ্রেরণা থেকে তারা দ্বিতীয় বারের মতো মেলার আয়োজন করতে যাচ্ছেন। মেলায় হেবাংয়ের নানান মুখরোচক খাবার থাকছে।
মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন থেকে রিকশাযোগে মাত্র পাঁচ মিনিটে মেলার স্থলে পৌঁছা যাবে। মেলার স্থান শাক্যমুনি বৌদ্ধ বিহারের পাশেই রয়েছে স্কলাসটিকা এবং এস ও এস শিশু পল্লী। বিপরীতে রয়েছে বিআরটিএর কার্যালয়।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft