সোমবার ২০ এপ্রিল ২০২৬
নতুন আয়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৬:৩০ পিএম  (ভিজিট : ৪২৮)
দেড় যুগ আগে সংগীতশিল্পী সোনিয়ার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে তৈরি জনপ্রিয় গানগুলোর একটি এই গান। এখনো এই গানের আবেদন ফুরায়নি। ১৮ বছর পর নতুন আয়োজনে তৈরি হলো ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। উদ্যোগটি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।

কবির বকুলের লেখা বাজেরে বাজে ঢোল আর ঢাক গানের সুর ও সংগীত আয়োজন করেছিলেন শওকত আলী ইমন। নতুন আয়োজনেও গানটি তৈরি করেছেন এই সংগীত পরিচালক। নতুন সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন ইমন। সংগীতের পাশাপাশি নতুন সংস্করণে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে গেয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী।

শওকত আলী ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। গানটিকে নতুন প্রজন্মের আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন সংগীতায়োজনের ভাবনা। চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজের করে নেবে।’

আজা ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বাজেরে বাজে ঢোল আর ঢাক গানটির নতুন সংস্করণ। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পয়লা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। তাই নতুন আয়োজনে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি নতুন প্রজন্মের শ্রোতাদেরও মন জয় করবে গানটি।’

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft