সোমবার ২৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে সিনেপ্লেক্স সুবিধাসহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৫৩৪)
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য মো. ইয়াসের খান চৌধুরী জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ বিকাল তিনটায় শিকারীকান্দায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

এসময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম,  ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম হোসেন উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রকল্প সাইটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, তথ্য কমপ্লেক্স নির্মিত অত্র অঞ্চলের মানুষ সুবিধাভোগী হবে। তাছাড়া চলচ্চিত্র প্রদর্শনের জন্য আধুনিক মানের সিনেপ্লেক্সও থাকবে যা দীর্ঘদিনের দাবি ছিলো। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষে ডিজি মহোদের নেতৃত্বে মন্ত্রী মহোদয়ের নির্দেশনা কাজ করছি। 

উল্লেখ্য, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় সাতটি বিভাগীয় শহর ও ১৯টি জেলা শহরে তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে। তথ্য কমপ্লেক্স একটি অত্যাধুনিক ভবন হিসেবে নির্মিত হচ্ছে যেখানে অফিস অবকাঠামোর পাশাপাশি সিনেপ্লেক্স, ডিজিটাল আর্কাইভ, ডিজিটাল ল্যাব, ইনফরমেশান কিয়স্ক, সাইবার ক্যাফে, এডিটিং প্যানেল ইত্যাদির সংস্থান থাকবে।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft