সোমবার ২০ এপ্রিল ২০২৬
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৩ এএম   (ভিজিট : ২০৪)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে। এছাড়া কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশগত সুশাসন প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

এসময় গ্রিন কুলিং, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সুন্দরবন রক্ষা, কার্বন ক্রেডিট, সামাজিক বনায়ন ও গ্রিন ডেভেলপমেন্ট ক্ষেত্রেও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।

পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তিনি আরো বলেন, ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের কার্বন মার্কেটের উন্নয়ন ও কার্যকর বাস্তবায়নে ফলপ্রসূ হতে পারে।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোজেন ফুয়েল অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft