সোমবার ২০ এপ্রিল ২০২৬
অভিনয়ে শেখ সাদী, সঙ্গে মাহি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৬:৩১ পিএম  (ভিজিট : ৪৩১)
অভিনয়ে নাম লেখালেন ‘লালন’ গানখ্যাত সংগীতশিল্পী শেখ সাদী। ‘শহরের নতুন অতিথি’ নামের একক নাটকে প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান। গল্প ও পরিচালনায় গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।

নাটকে অভিনয় প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। একটি সিনেমার কাজ শুরু করেছিলাম। কিন্তু তখন নিজেকে প্রস্তুত মনে হয়নি। তাই সরে এসেছি। এখন অভিনয়ের জন্য নিজেকে গুছিয়ে নিয়েছি। তা ছাড়া, এই নাটকের গল্প আর চরিত্রটি আমার ভালো লেগেছে। তাই অভিনয় করলাম। দর্শকদের ভালো লাগলে হয়তো আবারও অভিনয় করব। তবে নিয়মিত নয়, বিশেষ দিবসে, বিশেষ উপলক্ষে হয়তো অভিনয় করব।’

নাটকের গল্পটি এখনই শেয়ার করতে চাইলেন না সাদী। দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান। অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তবে কাজটা শুরু করার পর আমার সহশিল্পী মাহি, পরিচালক গৌতম কৈরীসহ সবার আন্তরিক সহযোগিতায় নার্ভাসনেস কাটতে সময় লাগেনি। প্রথম অভিনয় করলাম, নিঃসন্দেহে খুব ভালো লাগছে। মাহির সঙ্গে আমার আগে থেকেই ভালো পরিচয়। ও আমার ভালো বন্ধু। তাই কাজটা সহজ হয়েছে আমার জন্য।’

সামিরা খান মাহি এখন তাঁর বড় বোন মিলির কাছে যুক্তরাষ্ট্রে আছেন। ১২ এপ্রিল দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। দেশে ফিরে নিলয় আলমগীর ও মুশফিক ফারহানের সঙ্গে কয়েকটি নাটকের শুটিং করার কথা তাঁর। সাদীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদী খুব ভালো করেছে এই নাটকে। সে যখন প্রথম দৃশ্যের অভিনয় করছিল, দেখেই আমার খুব ভালো লেগেছে। সংলাপ ভুল করেনি, অভিনয়টাও ছিল সাবলীল। সাদীকে বলেছি অন্তত বিশেষ দিবসে হলেও যেন অভিনয়টা করে।’

দুই মাস আগে ঢাকার উত্তরা আর সাভারের বিরুলিয়ার গোলাপগ্রামে শুটিং করা হয়েছে নাটকটির। আজ ৮ এপ্রিল সন্ধ্যায় বিগ সিটি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটক শহরের নতুন অতিথি।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft