সোমবার ৬ জুলাই ২০২৬
রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ৩৮২)
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফর নগর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে ঘের মালিকের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাফর নগর এলাকায় মৎস্য ব্যবসায়ী সুজনের ঘেরে এ ঘটনা ঘটে।

ঘের মালিক সুজন জানান, শনিবার রাত পর্যন্ত ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। ভোরে ঘেরে এসে তিনি দেখতে পান পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।

তিনি আরও বলেন, “এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft